| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র বাড়ছে, যুক্ত হচ্ছে বরিশাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৭:৫১:৪৭:অপরাহ্ন  |  ৩২২১৯ বার পঠিত
রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র বাড়ছে, যুক্ত হচ্ছে বরিশাল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা এবার দেশের বিভাগীয় শহরগুলোতে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে বরিশালকে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব বিবেচনায় নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা ও প্রস্তাব উপস্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। তবে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি ওঠায় সেখানে পরীক্ষা আয়োজনের বিষয়টিও পরবর্তী সভায় বিবেচনায় আনা হয়েছে।

তিনি বলেন, বরিশালকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব আজকের সভায় এসেছে। বিষয়টি পরবর্তী পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এদিকে উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ‘বি’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক)-এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে চালানোর প্রস্তাব করা হয়েছে।

তবে ভর্তি পরীক্ষা ও আবেদন সংক্রান্ত এসব তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ভর্তি উপকমিটির প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪