| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ১৮:৩১:৪৬:অপরাহ্ন  |  ৫২৭ বার পঠিত
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলম মারফতকে আটক করা হয়েছে। রোববার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১ খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

খিলক্ষেত থানার ওসি সোহরাব হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগে এসআরবি শাহিনুরকে আটক করে দুপুরে থানায় হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মিন্টোরোডের কার্যালয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ২০ বছর আগে খিলক্ষেত এলাকায় এক্সপ্রেসওয়ের নিচে রেলওয়ের জমি ৯৯ বছরের জন্য ইজারা নেয় একটি প্রতিষ্ঠান। শাহিনুরের ইন্ধনে ওই জমিটি সম্প্রতি ওয়েলফেয়ার সোসাইটির নামে একটি চক্র দখল করে প্রথমে খেলার মাঠ হিসেবে ঘোষণা করে। সম্প্রতি সেখানে ভবন ও ওয়াশরুম নির্মাণ কাজ শরু করে। এরমধ্যেই রোববার শাহিনুরকে আটক করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪