| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ চলাচল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৪:৪৯:৫৯:অপরাহ্ন  |  ৭৪০ বার পঠিত
মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ চলাচল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ে। এ কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। পরে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মোহসিন শেখ জানান, পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪