| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি হতে চান আকতার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ২২:০১:১০:অপরাহ্ন  |  ১১১৮ বার পঠিত
তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি হতে চান আকতার

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আসন্ন কাউন্সিলে ‘সভাপতি’ পদের প্রত্যাশায় মনোনয়ন ফরম জমা দিলেন ছাত্রনেতা মো. আকতার হোসেন।

বুধবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ প্রসঙ্গে আকতার হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ! ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের ‘সভাপতি’ প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিলাম। সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্বই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের সাংগঠনিক পথচলায় যারা পাশে ছিলেন, পরামর্শ দিয়েছেন ও সাহস দিয়েছেন আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সকলের দোয়া চেয়ে তিনি বলেন, ‘মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে নেতৃত্ব একটি প্রদত্ত আমানত। আগামীর পথচলায় আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’

আকতার হোসেন এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, সহ- সভাপতি ও সহ- সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার নামে রয়েছে একাধিক রাজনৈতিক মামলা।  করেছেন কারাবরনও।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি মাঠে ছিলাম। আমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটানা ৭৪ দিন কারাগারে ছিলাম। সেসময় রিমান্ডের নামে আমাকে অমানুষিক নির্যাতন করা হয়। ২০২২ সালের ৭ই ডিসেম্বর পল্টন পার্টি অফিসের সামনে যুবলীগ ও পুলিশ হামলায় আমার বাম পা ভেঙে দেওয়া হয়। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। দল যেন ত্যাগীদের মূল্যায়ন করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল তিতুমীর কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়াকে আনুষ্ঠানিক কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে এর আগের দিন (২৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসে দুই পক্ষের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। এর পরদিন কমিটি বিলুপ্ত হওয়ায় বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়। একই সময়ে সাবেক আহ্বায়ক ইমাম হোসেনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪