| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে রাষ্ট্র: ডিআইজি আবদুল কুদ্দুস

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ১৬:৩৫:১২:অপরাহ্ন  |  ২৭৮ বার পঠিত
ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে রাষ্ট্র: ডিআইজি আবদুল কুদ্দুস

লক্ষ্মীপুর প্রতিনিধি: রাষ্ট্র সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বীকৃতি দেয় এবং উৎসাহিত করে বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের শ্যাম সুন্দর জিউ আখড়া, আনন্দময়ী কালীমন্দির ও ত্রিনয়নী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, আবহমানকাল থেকে এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। তাঁদের মধ্যে সম্প্রীতির বন্ধন সব সময়ই ছিল। তবে হঠাৎ করেই যেন সেই সম্প্রীতির বন্ধনে কিছুটা ছেদ পড়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে সব ধর্মের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনের স্বীকৃতি দেওয়া হয় এবং এতে উৎসাহিত করা হয়। রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। সেই লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখেই আমরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার ও সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪