| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ১৮৭২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৬ ইং | ১৬:৫১:২৬:অপরাহ্ন  |  ২২৩ বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ১৮৭২

স্টাফ রিপোর্টার: এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৩৪২ জনের মৃত্যু হলো।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৮৭২ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩১২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ চার হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩, খুলনা বিভাগে ২৩৩, ময়মনসিংহ বিভাগে ৬৭, রাজশাহী বিভাগে ১৭৬, রংপুর বিভাগে ৫৯ এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪