| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৬:২৪:৫৪:অপরাহ্ন  |  ১১৬২ বার পঠিত
অভয়নগরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রাম থেকে আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজ ঘরের খাটের ওপর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

স্থানীয়দের ধারণা, চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ সময় আছিয়া বেগম তাদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মেয়ে পান্না জানান, বাবার মৃত্যুর পর তাঁর মা ও খালা একই বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন আগে খালা তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একাই ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাঁর মাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা।

তিনি আরও জানান, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, নিজ ঘরের ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।                         

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪