| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৬:৫৮:৩৪:অপরাহ্ন  |  ৯৪৯ বার পঠিত
রাজবাড়ীতে রেললাইন থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজবাড়ী সদর উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহত যুবকের নাম সাকিব (৩০)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাজবাড়ী জিআরপি থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার কুটি পাঁচুরিয়া প্রেসকার বাড়ি এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া মঙ্গলবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আজাদের দোকানসংলগ্ন রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪