| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, ক্ষুব্ধ স্থানীয়রা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১৩:৫৫:২৫:অপরাহ্ন  |  ৯২২ বার পঠিত
বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, ক্ষুব্ধ স্থানীয়রা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে শহীদ মিনারটির অবশিষ্ট দুটি পিলারও ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটির কিছু অংশ এর আগেও ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। সর্বশেষ গত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এর অবশিষ্ট দুটি পিলার ভেঙে ফেলে। বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করে এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রানি জানান, রাতের আঁধারে কারা শহীদ মিনারটি ভাঙচুর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ ঘটনায় আজ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সাব-ইনস্পেক্টর (এসআই) কামরুল বলেন, ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখা হয়েছে। প্রাথমিক তদন্তে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। তাঁদের ধারণা, এটি নিছক দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪