| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৩, ২০২৬ ইং | ১৭:০৫:০১:অপরাহ্ন  |  ৮৮২ বার পঠিত
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের একাধিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

শুক্রবার (২৩ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

বাংলাদেশ সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। সেই সঙ্গে সৌদি সরকার ও সে দেশের সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

একইসঙ্গে যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪