| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় সাধারণ ডায়েরি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১৬:১৫:০০:অপরাহ্ন  |  ৬৪৯ বার পঠিত
লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় সাধারণ ডায়েরি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগে গোলাম মাহবুব ছোবহানী নামক এক সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাকসাম থানায় তিনি এ জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুযেন্টি ফোর-এর ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ‘LaKsam (City News)’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন এবং একই নামে একটি অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে মনজুরুল হক নামে এক ব্যক্তির কাছ থেকে হুমকির শিকার হয়েছেন। তার বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর  গ্রামে।

গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাংবাদিক রুবেল। ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এবং পরবর্তীতে পেজের ইনবক্সে মনজুরুল হক নামের এক ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এতে ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জিডিতে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ পান তিনি। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি করেন।

অভিযোগকারী গোলাম মাহবুব ছোবহানী জানান, মনজুরুল আমাকে হুমকি, ধমকি ও অশালীন আচরণের যাবতীয় প্রমাণাদি আছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা করবো।  

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪