| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিব হলেন দুই কর্মকর্তা, অর্থে থাকছেন খায়েরুজ্জামান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২১:২৪:১৮:অপরাহ্ন  |  ১৬২৯ বার পঠিত
সচিব হলেন দুই কর্মকর্তা, অর্থে থাকছেন খায়েরুজ্জামান

স্টাফ রিপোর্টার: প্রশাসনের দুই কর্মকর্তাকে সচিব ও অপর দুই কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়েছে।

এক আদেশে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে।

পৃথক আদেশে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীবকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরপর তাকে এনবিআরের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।

অপর আদেশে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে এক বছর মেয়াদে অর্থ বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪