| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান ইসরাইলের বিরোধী নেতার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১৭:২৪:২৮:অপরাহ্ন  |  ১৩৩ বার পঠিত
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান ইসরাইলের বিরোধী নেতার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদেরকে দেশটির আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থী জোট ‘দ্য ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান। পার্লামেন্ট নির্বাচনের সাধারণ ভোট গণনার প্রাথমিক ফলাফলে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইঙ্গিত দেওয়ার পর তিনি এই বার্তা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে গোলান বলেন, ইহুদি ও আরব ভোটারদের মধ্যে নেতানিয়াহুর তৈরি করা বর্ণবাদী বিভাজনকে আর মেনে নেওয়া উচিত নয়। ইসরাইলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি পরিবর্তনকামী সরকার গঠনের সুযোগ ও দায়িত্ব এখন বিরোধী শিবিরের সামনে এসেছে।

ইসরাইলি গণমাধ্যমের প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, নির্বাচনের প্রায় ৭২ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ১২০ আসনবিশিষ্ট নেসেটে ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং মূলত আরবদের প্রতিনিধিত্বকারী দলগুলো যৌথভাবে ১৮টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্যের ভিত্তিতে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইসরাইল’।

১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন কোনো প্রধান জোটের ঝুলিতেই এককভাবে আসছে না। তবে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট এবং আরব রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে তাদের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়াবে ৬৬-তে, যা নেতানিয়াহুকে হটিয়ে একটি বিকল্প সরকার গঠনের জন্য যথেষ্ট।

আরব দলগুলোর মধ্যে ‘জয়েন্ট লিস্ট’ ১২টি আসন এবং ‘ইউনাইটেড আরব লিস্ট’ (রাম) ৪টি আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৮টি আসন পেয়ে সবচেয়ে এগিয়ে থাকলেও আইজেনকোটের ‘ইয়াশার’ দল ২১টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ ছাড়া ‘টুগেদার’ জোট ১১টি, ইয়ার গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’, ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ এবং ‘ইসরাইল বেইতেনু’ ৮টি করে আসন পেতে পারে। অবশিষ্ট আসনগুলোর মধ্যে ‘শাস’ ও ‘ওৎজমা ইহুদিত’ ৭টি করে এবং ‘রিলিজিয়াস জায়োনিজম’ ৬টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফল প্রকাশ হওয়া পর্যন্ত এই হিসাব কিছুটা বদলাতে পারে। তবে আপাতত যে আভাস পাওয়া যাচ্ছে, তাতে ইসরাইলের নতুন সরকার গঠনের চাবিকাঠি ও মূল সমীকরণ এখন আরব দলগুলোর অবস্থানের ওপরই বহুলাংশে নির্ভর করছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪