| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি কর্মকর্তা-শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ০৫:৪২:০৫:পূর্বাহ্ন  |  ২২১১৮৭০ বার পঠিত
সরকারি কর্মকর্তা-শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩
ছবির ক্যাপশন: সরকারি কর্মকর্তা-শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

সিনিয়র রিপোর্টার : ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে গণ্যমান্য ব্যক্তিদের ফোন করে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ৩) ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। 

শুক্রবার (৪ জুলাই) ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারিত করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের মো. নাসিম হাসান লাভলু এবং গাজীপুরের গাছা এলাকা থেকে ইলিয়াস শিকদার ওরফে বেলায়েতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিমকার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের আটটি সিল, ছবি ও নাম ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি আরও জানায়, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে নিজেদের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করে হুমকি ও ভীতিকর পরিনিতি তৈরি করে বা কখনো প্রলুব্ধ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। এ কাজে তারা একাধিক সিম কার্ড এবং মোবাইল ফোন সেট ব্যবহার করতো। তাদের প্রতারণার শিকার গণ্যমান্য ব্যক্তিরা বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।



রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪