| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরখানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৫:০৭:৪৬:অপরাহ্ন  |  ১১১৬ বার পঠিত
উত্তরখানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ‘কিলার শিবুলু’ গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি: রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবুলু ওরফে ‘কিলার শিবুলু’ (৪০) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-১)।

​শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসএআরবি-১ এর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান পরিচালনা করে এসএআরবি-১ এর একটি আভিযানিক দল। অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে কিলার শিবুলুর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪