| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাটের নিচে পুঁটলিতে ৪ লাখ রুপি, কলমাকান্দায় আটক ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ১৫:৪৬:২৪:অপরাহ্ন  |  ৬৬২ বার পঠিত
খাটের নিচে পুঁটলিতে ৪ লাখ রুপি, কলমাকান্দায় আটক ১

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ৪ লাখ ৩ হাজার রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটক দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, তার বসতঘরের খাটের নিচে পুঁটলিতে রাখা ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট উদ্ধার ও জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব নোটের মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো মতে খাটের নিচে পুঁটলিতে রাখা ভারতীয় রুপিগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারতীয় রুপির মাধ্যমে সীমান্তে চোরাচালানে জড়িত ব্যক্তিদের সহযোগিতার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া দাবি করেছেন, তিনি বিভিন্ন গারো সম্প্রদায়ের মানুষের কাছ থেকে মাঝেমধ্যে অল্প অল্প করে ভারতীয় রুপি কিনে জমা রাখতেন। তার এ বক্তব্য যাচাই করা হচ্ছে। 

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪