| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ১৬:০৬:৪০:অপরাহ্ন  |  ৭৪৪ বার পঠিত
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।

 মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় ওই ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০), আইজউদ্দিন (৭০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাগলা কুকুরের একটি দল সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান,আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪