| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৬ ইং | ২১:৩৩:৪২:অপরাহ্ন  |  ১৮১৫ বার পঠিত
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। খবর আল জাজিরা।

মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে কয়েক মাস আগেই দুই দেশের মধ্যে এ সহায়তা বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা ইতিমধ্যে একমত হয়েছি যে, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে আর অর্থ দেওয়া হবে না। তবে ইসরায়েলের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।’

যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কারণ তাদের এ সহায়তার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হতো, তাহলে আমি বলতাম, সহায়তা চালিয়ে যাও।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪