দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজন ও জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর এলাকার রজনীগন্ধা মহিলা কল্যাণ সংস্থার সহযোগিতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, রজনীগন্ধা মহিলা কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ নূরুল করিম, সংস্থার সভানেত্রী শারমিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরা, দুধমুখা নব উত্তরন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন প্রমুখ। এসময় বিভিন্ন প্রজাতির ৪০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব