| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১২:৩০:৩৯:অপরাহ্ন  |  ৮২২ বার পঠিত
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুর মহানগরের সাইনবোর্ড, রওশন সড়ক, ভোগড়া, নাওজোর, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। একপর্যায়ে সাইনবোর্ড এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ওইসব এলাকায় বিক্ষোভ শুরু করেন। গত কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে আসছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইনবোর্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা।

এসময় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া করেন।

পরে পুলিশও তাদের ধাওয়া দেয়। এতে করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 

এদিকে জয়দেবপুর রোডে রওশন সড়ক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

অপরদিকে কোনাবাড়ী এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় কাজে যোগ দেওয়া শ্রমিকদের বিভিন্ন কারখানা থেকে বের করে আনতে কারখানায় ইট পাটকেল ছোড়েন আন্দোলনরত শ্রমিকরা। এসব ঘটনায় গাজীপুরের প্রায় ২০-২৫টি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। অনেক শ্রমিক কারখানায় যান। একপর্যায়ে সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়কে নেমে আসার চেষ্টা করেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকদের ধাওয়া করলে তারা বিভিন্ন অলিগলিতে লুকিয়ে পড়েন। কিছু সময় পর পর তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪