| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ০১:৪১:২৭:পূর্বাহ্ন  |  ৫৬৪২ বার পঠিত
শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশাল প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি ও বরিশাল জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালামের সহধর্মিণী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গত ১ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় আব্দুস সালামের বাসভবনে উপস্থিত হন নেতৃবৃন্দ। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার, নির্বাহী সদস্য আম্মার হোসেন আম্মান ও সঞ্জিব সিংহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাতে মরহুমার স্বামী আব্দুস সালাম এবং তাঁর চিকিৎসক ছেলে ডা. সিয়াম অংশ নেন। এ সময় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুমাকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করুন— এই কামনা করেন নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪