| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২০:১৯:১৮:অপরাহ্ন  |  ২৩৭ বার পঠিত
ভৈরবে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সহিংসতা, সন্ত্রাস ও যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভৈরব থানা চত্বর থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে এ মহড়া শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় নেতৃত্ব দেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

মহড়া শেষে ওসি মাহবুবুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভৈরব থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে। গত ১১ নভেম্বর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী ভৈরব থানা পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী শহরে এ বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভৈরবের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এ বিষয়ে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। ভৈরবের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করবে।

ওসি বলেন, চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে ইতোমধ্যে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যারা সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভৈরবে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪