| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাজ্যের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:২০:৫৪:অপরাহ্ন  |  ১২৬ বার পঠিত
যুক্তরাজ্যের কার্ডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন

বদরুল মনসুর, ইউকে: যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব। নবপ্রজন্মের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্লাবটির উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট জুবায়ের আহমেদের সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও সাধারণ সম্পাদক রুমন রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টারের কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের এবং তরুণ ব্যবসায়ী মুজিবুল হাসান নিউটন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব তরুণদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি মো. হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমেদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, যুগ্ম কোষাধ্যক্ষ মো. রিয়াজ মুর্শেদ ছাড়াও জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামীম আহমেদ ও রায়হান আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় ক্লাবের নেতারা সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪