| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বাস উল্টে নিহত ২১ জন

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৮:১২:১৭:পূর্বাহ্ন  |  ৩৬৪২১২৩ বার পঠিত
ইরানে বাস উল্টে নিহত ২১ জন
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে অন্তত ২১ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে বলে শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, রাজধানী থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে কাভার নামক শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, দুর্ভাগ্যবশত ২১ জনের মৃত্যু  এবং আরও ২৯ জন আহত হয়েছেন।

ইরানি গণমাধ্যমে প্রচারিত ছবিতে একটি কোচ পার্বত্য সড়কের পাশে উল্টে পড়ে থাকতে দেখা যায়।

ইরানে সড়ক দুর্ঘটনার রেকর্ড খুবই খারাপ। সরকারি বার্তা সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ পর্যন্ত দেশটিতে ১২ মাসে  প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪