| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০৩:৩৮:২৭:পূর্বাহ্ন  |  ২১৬১৭৮৩ বার পঠিত
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: জরুরি সহায়তার নির্দেশ তারেক রহমানের
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ভবনের ওপর ধ্বংসস্তূপ এবং আশপাশে দৌড়াদৌড়ি করতে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের। দুর্ঘটনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছিল বলে জানা গেছে।

বিমান দুর্ঘটনার খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক জরুরি বার্তা দিয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে জানানো হয়, আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, অক্সিজেন ও ওষুধ সরবরাহ এবং পরিবহন সহায়তায় কাজ করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর পরই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে সমন্বয়ক করে চার সদস্যের একটি মেডিকেল টিম মাঠে কাজ করছে।

তারা আহতদের জরুরি চিকিৎসা ও সহযোগিতা প্রদানে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

দলটির পক্ষ থেকে প্রয়োজনীয় রক্তদান ও স্বেচ্ছাসেবার জন্য সাধারণ মানুষ ও সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪