| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা দুর্ঘটনাস্থলে বিএনপি নেতারা, আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৫ ইং | ০৭:০৮:৩১:পূর্বাহ্ন  |  ২১৬১৬৫১ বার পঠিত
উত্তরা দুর্ঘটনাস্থলে বিএনপি নেতারা, আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে গেছে বিএনপি এবং আমরা বিএনপি পরিবারসহ একাধিক সংগঠনের প্রতিনিধি দল।

সোমবার (২১ জুলাই) ঘটনার পর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতারা সরেজমিন পরিদর্শন করেন। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেল জানায়, দলটির একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের কাজ করছেন।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৯ নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪