| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য তারেক পরিবারের দোয়া

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ০৯:০২:৫৬:পূর্বাহ্ন  |  ২১৬৩৪৪৫ বার পঠিত
বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য তারেক পরিবারের দোয়া
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিএনপি চেয়ারপার্সন-এর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরিবারের পক্ষ থেকে বিশেষ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এতে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। গুলশান কার্যালয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।

এদিকে, রাজধানী ঢাকার ভাষানটেক এতিমখানা, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসা এতিমখানা, নারায়ণগঞ্জে সোনারগাঁও এতিমখানা, বগুড়ার গাবতলী উপজেলাতে পদ্মপাড়ায় মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদ্রাসা ও এতিমখানা এবং পদ্মপাড়া কারিগরি এতিমখানা-সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪