| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মির্জা ফখরুলের

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৩:১৬:৫৮:পূর্বাহ্ন  |  ২১৫৬৩৯৭ বার পঠিত
খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মির্জা ফখরুলের
ছবির ক্যাপশন: খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মির্জা ফখরুলের

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান৷

বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেওয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

এসময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, শিশু একাডেমির ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। এর আগে উত্তরায় তিন শিশুর কবর জিয়ারত করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান এ বি এম খায়রুল হক। ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের ১৭ মে তিনি অবসরে যান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪