| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, দুই ভাই নিহত

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৫:১৯:১৯:পূর্বাহ্ন  |  ১৪৭০০৪৩ বার পঠিত
দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, দুই ভাই নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ফেনী প্রতিনিধি :

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৩টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। তারা পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজীবাড়ীর শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে একটি বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া একরামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে মারা যান একরাম হোসেন।

নিহতের চাচাতো ভাই মো. সুজন বলেন, আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করেন মোশারফ। তাদের একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। তার কোম্পানি আলভী এন্টারপ্রাইজের মালিক তাকে খবর দেয় সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করতে। রাত ৩টার দিকে তার ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যায়। গাড়িটি তুলে রাস্তাপাশে দাঁড় করায়। এসময় মোশারফ পেছনে চাকার জোগান দিতে যান। হঠাৎ পেছন থেকে নোয়াখালীগামী লাল সবুজ নামে একটি বাস পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ভাই মারা যায়।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪