| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে রিজভী

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ০৩:৫৩:১২:পূর্বাহ্ন  |  ২১৫৪৭২৬ বার পঠিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে রিজভী
ছবির ক্যাপশন: মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে রিজভী

রিপোর্টার্স ২৪ ডেস্ক: মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগ এলাকায় নাজিয়া-নাফির বাসায় যান রিজভী।

এসময় নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয়; সে বিষয়ে দাবি জানান।

এ সময় রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছুই হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারো কবর দেওয়া না হয়; সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, তাসিন, মুসাদ্দিক প্রমুখ।


রিপোর্টার্স ২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪