| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্র কাঠামো সংস্কারে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ০৪:৫৪:২৪:পূর্বাহ্ন  |  ২১৪৮৯৬৮ বার পঠিত
রাষ্ট্র কাঠামো সংস্কারে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বিএনপি: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তারা অগ্রসর হচ্ছে।

পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। পাশাপাশি, এসব বিষয়ে জনসম্পৃক্ত দাবিও থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি একটি ট্রানজিশন পিরিয়ড। এখন একটি সুযোগ তৈরি হয়েছে। জাতীয় ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। যদি এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগানো যায়, তবে কাক্সিক্ষত সফলতা অর্জন সম্ভব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছেন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বহু এলাকা এখন আর বাস চলাচলের উপযোগী নেই। এসব সমস্যার সমাধানে এখনই সিদ্ধান্ত গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, সবকিছুই নির্ভর করে জনগণের ওপর। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছুই সম্ভব। একাত্তরে তারা সেটি প্রমাণ করেছে, এমনকি ২০২৪ সালেও তা ফের প্রমাণিত হয়েছে।

রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা অনেক আগেই উপলব্ধি করেছে বিএনপি- এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪