| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৬:০৪:২৮:পূর্বাহ্ন  |  ১৪৬০৯৮২ বার পঠিত
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
ছবির ক্যাপশন: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত আলোচনায় অংশ না নিয়ে সংলাপ থেকে ওয়াক আউট করেছে বিএনপি।

সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতে চার প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে আলোচনার শুরুতে ওয়াক আউট করে দলটি। 

বেলা সাড়ে ১১টার পর বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান তারা আলোচনায় অংশ নেবেন না।

পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষে বলা হয়েছে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে না। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে না, তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসময় বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব নয়।

পরে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়ে একমত হয়েছিল।

এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪