| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় উদ্বোধন হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৭:১৩:৫২:পূর্বাহ্ন  |  ৪৯৪৮৫৭৫ বার পঠিত
বগুড়ায় উদ্বোধন হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের
ছবির ক্যাপশন: ফাইল ফটো

বগুড়া প্রতিনিধি : জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের পুরুষ ও নারী দলের খেলা আগামীকাল মঙ্গলবার বগুড়ায় শুরু হচ্ছে। সকাল ১১টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরুষ ৪টি এবং নারী দলের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

প্রথম ম্যাচে সকাল ১১টায় বগুড়া জেলা পুরুষ দল সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের মুখোমুখী হবে। বেলা ১২টায় রাজশাহী পুরুষ দল খেলবে নওগাঁর সাথে। বিকেল ৪টায় পাবনা পুরুষ দল বনাম চাঁপাইনবাবগঞ্জ পুরুষ দল এবং বিকেল ৫টায় নাটোর পুরুষ দল খেলবে জয়পুরহাট পুরুষ দলের সাথে। বেলা ১২টায় বগুড়া নারী দল খেলবে সিরাজগঞ্জ জেলা নারী দলের বিপক্ষে, দুপুর ১টায় পাবনা নারী দল বনাম চাঁপাইনবাবগঞ্জ নারী দল, বিকেল ৪টায় রাজশাহী নারী দল বনাম নাটোর নারী দল এবং বিকেল ৫টায় বগুড়া নারী দল বনাম চাঁপাইনবাবগঞ্জ নারী দল মুখোমুখী হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪