| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৫ ইং | ০২:১৩:০০:পূর্বাহ্ন  |  ২০৯১৯৩৬ বার পঠিত
ফরিদপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফরিদপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২ আগষ্ট) ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও ভাবুকদিয়া গ্রামের মো. হায়দার মোল্যার ছেলে।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে শাহিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা রয়েছে। ওই তাকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি কোতয়ালী থানা ভাঙচুর মামলায়ও শাহিনকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪