| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ০৮:৩২:০৬:পূর্বাহ্ন  |  ১৬৫৬১৬১ বার পঠিত
শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : 
শাহবাগ মোড়ে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। বেলা ৩টা ১২ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যোগ দেন।

রবিবার (৩ আগস্ট) দুপুর ৩টা ১৬মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে দলটির মূল সমাবেশ। এর আগে বেলা ১২টা থেকেই শাহবাগের মোড় স্টেজকে কেন্দ্র করে আশে পাশের তিনটি রোডে অবস্থান করে দলের নেতাকর্মীরা। 

শুরুর আগে বেলা ১টা ৫০মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন।এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দেন।

এছাড়া নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতেও নির্দেশ দিতে দেখা যায় নেতাদের। শহীদদের স্মরণের করা ছাত্রদলের সমাবেশের স্টেজের ব্যানারে দেখা যায় জুলাইয়ে শহীদ হওয়া আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধসহ দল ও দলের বাহিরের শহীদদের ছবি।

এর আগে ছাত্রসমাবেশে যোগ দিতে রাজধানীর শাহবাগে জড়ো হন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এ সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রত্যন্ত জেলা থেকে আসা নেতাকর্মীরা  ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘রহমান, তারেক, রহমান, তারেক’, ‘জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস’—এমন সব স্লোগান দেন। 

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্রসমাবেশ হয়েছে—সবচেয়ে বড় ছাত্রসমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।

তিনি বলেন, আজকের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যাহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে মাধ্যমে আজকে সমাবেশকে সফল করবো। কয়েক লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশ যোগ দেবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বৃহৎ অংশ এ সমাবেশে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন নাছির।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। ফলে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরবাসীকে শাহবাগ এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪