| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধিদল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ০৮:৫২:৪৭:পূর্বাহ্ন  |  ১৬৬০৩৬৪ বার পঠিত
জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধিদল

রিপোর্টার্স২৪ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রবিবার (৩ আগষ্ট)  বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। 
মিডিয়া সেল জানিয়েছে, প্রতিনিধিদলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপি নেতারা হাসপাতালে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪