| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ : তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ১২:২৯:৫৩:অপরাহ্ন  |  ১৬৭৪৬৫৮ বার পঠিত
‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ : তারেক রহমান

সিনিয়র রিপোর্টার :

সিনিয়র রিপোর্টার : তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার আহবান-‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র-সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায়  প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, পলাতক স্বৈরাচারের শাসন আমলের গত দেড় দশকের ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই। 

তারেক রহমান বলেন, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যৎ বাংলাদেশ শহীদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন নিজেদের সেভাবে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদ ও সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে, এজন্য ক্যাম্পাসের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি। লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করে অনলাইন ও অফলাইনে লাইব্রেরিকেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।’

তারেক রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহŸান থাকবে। মন দিয়ে শোনো কি আহŸান জানাতে চাই, তারপর সেই আহŸান ছড়িয়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার। আসো তাহলে বলি সেই আহŸান ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’।

ছাত্রদলের নেতা-কর্মীদের সাহসিকতার প্রশংসা করে তারেক রহমান বলেন, গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতা-কর্মী আহত ও গ্রেপ্তার হন। শুধুমাত্র ওই সময়েই ছাত্রদলের দুই হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।  তোমাদের মতো সাহসী সন্তানরা যেখানে আছে, সেই সংগঠনকে কেউ দমিয়ে রাখতে পারবে না। একটি কথা তোমরা সবাই মনে রাখবে, যদি তোমরা আগামী দিন সাহস ও সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তোমাদের সঙ্গে আছে, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে, বাংলাদেশের জনগণই বিএনপির তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।’

তিনি আরও বলেন, বিএনপি এখন কথামালার রাজনীতি নয়, বরং জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাগত দক্ষতা অর্জনের বিষয়ে তারেক রহমান বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে

সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪