বেনাপোল প্রতিনিধি :
সমগ্র দেশের ন্যায় যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বেনাপোল পৌর শাখার উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি এবং বিশাল বিজয় র্যালি ও গণ মিছিল বের করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার(৫ আগষ্ট) বিকাল ৩ টায় বেনাপোল পৌর এলাকার ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দানে বিএনপি’র শত শত নেতাকর্মী সহ সাধারণ মানুষ টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকে।
এ সময় বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন ফলফিল্ড প্রাঙ্গণ সহ মহাসড়ক জুড়ে লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রায় ১ কিলোমিটার ব্যাপি দীর্ঘ র্যালির কারণে বেনাপোলে যানজট সৃষ্টি হয়, যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি মো. রাসেল মিয়ার নেতৃত্বে বেনাপোল পোর্টথানা পুলিশ হিমশিম খায়। বিজয় মিছিলে একে অপরের প্রতি রং মাখামাখি করে আনন্দ ভাগাভাগি করে নেয় উৎসুক নেতা-কর্মীরা।
“বীরের বেশে আসবে ফিরে, তারেক রহমান বাংলাদেশে”-এমন হরেক রকমের মুহুর্মূহু শ্লোগান ওঠে বিজয় মিছিলে, এ যেন অন্য রকম আনন্দ ফিরে এসেছে নেতা-কর্মীদের মাঝে। র্যালিটি বলফিল্ড হতে শুরু করে বেনাপোল বন্দর এলাকা প্রদক্ষিন শেষে পুণরায় মিছিলটি বলফিল্ডে ফিরে আসে।
বৃহৎ ঐ বিজয় মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন, সহ:সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক-মো.আবু তাহের ভারত।
এ ছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-.মাসুদুর রহমান মিলন (সহ: সভাপতি,বেনাপোল পৌর বিএনপি), শাহাবুদ্দিন (সহঃসভাপতি), ইদ্রিস মালেক (সহঃসভাপতি, পৌর বিএনপি), মো.মেহেরুল্লাহ (যুগ্ম-সাধারণ সম্পাদক বেনাপোল পৌর বিএনপি). মো. আব্দুল আহাদ (সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর বিএনপি), মো.আক্তারুজ্জামান আক্তার (সাংগঠনিক সম্পাদক), মফিজুর রহমান বাবু (আহবায়ক, বেনাপোল যুবদল )
এছাড়াও বেনাপোল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের এবং শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ বিজয় মিছিলে অংশ নেন।#
এস