| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান : উপদেষ্টা হুমায়ুন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ০৯:০৩:৩১:পূর্বাহ্ন  |  ২৭৬২২৬৬ বার পঠিত
নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান : উপদেষ্টা হুমায়ুন

রিপোর্টার্স ২৪ ডেস্ক : 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচনের তফশিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান। আগামী নির্বাচনে তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হতে পারেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, চলতি বছরের ১৩ জুলাই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৈঠকে আলোচনা নিয়ে তিনি জানান, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি কিংবা নির্বাচনী রুপরেখা নিয়েইবা দলটির ভাবনা কী? এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪