| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের সঙ্গে সদয় ব্যবহারের আহ্বান পুলিশকে নাসিমুল গনির"

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ১৮:০৩:০৮:অপরাহ্ন  |  ১৬৬৫২৫৬ বার পঠিত
জনগণের সঙ্গে সদয় ব্যবহারের আহ্বান পুলিশকে নাসিমুল গনির"
ছবির ক্যাপশন: জনগণের সঙ্গে সদয় ব্যবহারের আহ্বান পুলিশকে নাসিমুল গনির"

রিপোর্টার্স২৪ ডেস্ক : পুলিশকে অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। এই সময় তিনি ধর্মীয় ও আইনগত দৃষ্টিকোণ থেকে পুলিশের পেশাদারি ও দায়িত্ব পালনের গুরুত্বও তুলে ধরেন।

রাজধানী রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।প্রধান অতিথি নাসিমুল গনি পুলিশের প্রতি সদস্যকে আহ্বান জানান অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করার জন্য। তিনি বলেন, ‘পুলিশের প্রত্যেক সদস্যকে উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।’

এ সময় তিনি সূরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল-খুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশের অভ্যন্তর ও বিদেশে একটি দৃষ্টান্তে রূপান্তর করবে।’

ডিএমপি কমিশনার বলেন, গত বছরে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক সময় পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থায় থাকলেও বর্তমানে অনেকটাই পেশাদারি ফিরে এসেছে।

তিনি এই পেশাদারি আরও উন্নত করার মাধ্যমে দেশের ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তব্য দেন। এছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪