| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অবদানের জন্য যুবদলের সম্মাননা পেলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ০৮:০৯:৪২:পূর্বাহ্ন  |  ১৬৩৫০৮৫ বার পঠিত
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অবদানের জন্য যুবদলের সম্মাননা পেলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: আব্দুল মোনায়েম মুন্না ও তারেক রহমান | ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল (শনিবার, ০৯ আগস্ট) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তারেক রহমানের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ক্রেস্ট প্রদানের পর আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত। যুবদলের জন্যও এটি সীমাহীন আনন্দের।’


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪