| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগান সীমান্তে ৫০ অনুপ্রবেশকারীকে হত্যা করেছে পাকিস্তান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ১১:৫১:০৮:পূর্বাহ্ন  |  ১৬২৫৯৫৫ বার পঠিত
আফগান সীমান্তে ৫০ অনুপ্রবেশকারীকে হত্যা করেছে পাকিস্তান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গত চার দিনে ৫০ ইসলামপন্থি অনুপ্রবেশকারীকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী।  তবে সংস্থাটি এই অনুপ্রবেশকারীদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে।


মঙ্গলবার (১২ আগস্ট) পাকিস্থান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এদিন সকালেও বেলুচিস্তানের ঝোব জেলায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা আরও তিন জঙ্গিকে হত্যা করা হয়। সেনাবাহিনীর অনুপ্রবেশ-বিরোধী অভিযানে এ নিয়ে মোট ৫০ জন সন্ত্রাসী নিহত হলো বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


আইএসপিআর জানায়, জঙ্গিদের উৎপাতে অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাম্বাজা এলাকায় এই অভিযান চালানো হয়। ওই অঞ্চলে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।


বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে এসব জঙ্গি নিহত হয়। বেলুচিস্তান প্রদেশে ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী এবং খনিজ সম্পদে বেশি অংশীদারিত্বের দাবিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী—উভয়ই সক্রিয় রয়েছে।


রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। স্বাধীন বিশ্লেষক ও কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই জঙ্গি নিহতের সংখ্যা বাড়িয়ে বলে। তবে সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।


আইএসপিআর পুনর্ব্যক্ত করেছে, ‘নিরাপত্তা বাহিনী জাতির সীমান্ত সুরক্ষিত রাখতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতিকে ব্যাহত করার প্রচেষ্টা প্রতিহত করতে অঙ্গীকারবদ্ধ।’


এর মাত্র এক দিন আগে, মার্কিন পররাষ্ট্র দফতর নিষিদ্ধ ঘোষিত কথিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর যুদ্ধ শাখা মজিদ ব্রিগেডকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের মতে, পাকিস্তানের দীর্ঘদিনের প্রত্যাশিত এই পদক্ষেপ সন্ত্রাসবাদ দমনে তাদের অঙ্গীকার প্রদর্শন করে এবং আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে সন্ত্রাসবিরোধী লড়াইকে আরও শক্তিশালী করবে।


২০২২ সালের নভেম্বরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে দেশটিতে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, সন্ত্রাসবাদের শিকার দেশগুলোর মধ্যে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। গত এক বছরে দেশটিতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৮১ জনে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪