| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৫ ইং | ২৩:৩৬:১০:অপরাহ্ন  |  ১৬২৬৪৯৮ বার পঠিত
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত
ছবির ক্যাপশন: নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বেলমন্ট লেক স্টেট পার্ক এলাকায় গাড়ির ধাক্কায় ২৭ মাস বয়সি হিতৈষী প্রার্থনা রায় হিমি নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।

হিমিদের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিন ভাইবোনের মধ্যে হিমি ছিল মেজো।

হিমির বাবা হৃষিকেশ রায় জানান, রোববার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। তার পেছনেই আসছিল একমাত্র কন্যা হিমি। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করলে ধাক্কা লাগে হিমির শরীরে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪