স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার (১৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানা যায়।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান।
তিনি জানান, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় আগামী ১৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
রিজভী বলেন, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
রিপোর্টার্স২৪/ধ্রুব