| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন বানচালের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ০৬:৪১:২৮:পূর্বাহ্ন  |  ১৬৪৫৯০১ বার পঠিত
নির্বাচন বানচালের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের
ছবির ক্যাপশন: নির্বাচন বানচালের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

রিপোর্টার্স২৪ ডেস্ক:

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।

এসময় দলের নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বানও জানান গয়েশ্বর। বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন।এখনও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন বলেও জানান তিনি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪