| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন পেলে ভোট বিপ্লব হবে : পারভেজ মল্লিক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৯:২০:৫৬:অপরাহ্ন  |  ১৬৩৭৫৬০ বার পঠিত
মনোনয়ন পেলে ভোট বিপ্লব হবে : পারভেজ মল্লিক
ছবির ক্যাপশন: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।

রিপোর্টার্স২৪ ডেস্ক : লন্ডনস্থ বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৪ রুপসা, তেরখাদা, দিঘলিয়া আসনের সন্তান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ইস্ট লন্ডনের গ্রীণ স্ট্রিটের একটি রেস্টুরেন্টে (লাভ এন্ড চকো) অনুষ্ঠিত মতবিনিময়কালে আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে তার পক্ষে ভোট বিপ্লব হবে বলে জানান। 

বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, সাধারণ সম্পাদক তৌহিদুল করীম মুজাহিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবা জেবিন, দপ্তর সম্পাদক ইয়াসমিন জাহানারা, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের জিলানী, সাংবাদিক মারুফ গিয়াস, সাংবাদিক ও কলামিস্ট শাহেদ শফিক, সাংবাদিক মাসুদুজ্জামান, মনির হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন ।

পারভেজ মল্লিক ছাত্র জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং পরে সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪