সিনিয়র রিপোর্টার : জতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের নবেল লরিয়েট ইউনূস স্যার। বাংলাদেশের মানুষ উনার চোখ পড়ে না। উনাকে লন্ডন যেতে হয়। তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদার মাধ্যমে, ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন। সেখানে একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আপনার সিজদা তো ঠিক হয়নি। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। কারণ জনগণ আপনাকে বসিয়েছে। সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এইজন্য ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন। আমরাও মনে করি, দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আপনি আমাদের একটি সংবিধান দিন। যদি না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না। কারণ আপনি যে সংবিধানের ১০৬- এর মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে অনেক কষ্ট হবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট সমাধানের একমাত্র উপায় গণপরিষদ নির্বাচন। দেশে নির্বাচন হলে আগে গণপরিষদ নির্বাচন হবে।
নাসীরুদ্দীন বলেন, বাংলাদের ৬০ শতাংশ মানুষ সংস্কার চায়। বিএনপি কি ৬০ শতাংশ। সব গুলোর দলের নেতাকর্মী মিলেও ৬০ শতাংশ হবে না। কোথায় থেকে তারা এ ধরনের আসফালন করার সাহজ পায়। আমরা জনগণের হয়ে কথা বলছি।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, যারা লন্ডনকে কেবলা বানিয়ে সেজদা দিয়েছেন বা দিচ্ছেন, তাদের কেবলা পরিবর্তন করে জনগণের দিকে সেজদা দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বৈেলন, ভারতের দাদাবাবুদের এখন শেখ হাসিনাকে প্রয়োজন নেই। তারা জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে।