| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন : ফারুক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১৮:৪৭:৩৩:অপরাহ্ন  |  ১৬৩২০২৮ বার পঠিত
শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন : ফারুক
ছবির ক্যাপশন: শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন : ফারুক

রিপোর্টার্স ২৪ ডেস্ক : ভারতের মাটিতে বসে কিছু স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাত করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “এরশাদের চেয়েও বেশি স্বৈরাচারী হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন এবং জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।”শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারতে বসে কিছু একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন।

ফারুক বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে কিছু করেননি, বরং দেশের জনগণের অধিকার আদায়ে সারা জীবন সংগ্রাম করেছেন।”

“অনেকেই বলছেন, পিআর পদ্ধতি, শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনকে প্রতিহত করতে চায়। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এইজন্য কি আবু সাঈদ মীর মুগ্ধরা রক্ত দিয়েছে?

“গত ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জেল-জুলুম, গুমের শিকার হয়ে আন্দোলন করে গেছে। দেশের মানুষ জুলাই-আগস্ট বিপ্লবকে সফল করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।”

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটরের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সংগীত শিল্পী মনির খানসহ প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪