| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৬:১১:১০:পূর্বাহ্ন  |  ১৬০৮৬৫৮ বার পঠিত
রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত
ছবির ক্যাপশন: রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাশিয়ার দূরপ্রাচ্যাঞ্চল কামচাতকা উপদ্বীপের উপকূলে শনিবার (১৬ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ইউনিফায়েড জিওফিজিক্যাল সার্ভিস।

এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পেট্রোপাভলভস্ক-কামচাতস্কি শহর থেকে ৪৬৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যা ২৮ দশমিক ৬ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।

এ অঞ্চলে গত ৩০ জুলাই একটি শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়।

এর পর থেকে প্রতিদিনই আফটারশক অনুভূত হচ্ছে, যার মধ্যে কয়েকটি কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ পর্যন্ত পৌঁছেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪