| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ বিষয়ে মতামত জানাবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৮:০৭:১৪:পূর্বাহ্ন  |  ১৬১৮৭৭২ বার পঠিত
২০ আগস্টের মধ্যে জুলাই সনদ বিষয়ে মতামত জানাবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ
ছবির ক্যাপশন: ২০ আগস্টের মধ্যে জুলাই সনদ বিষয়ে মতামত জানাবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে। পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৭ আগস্ট) এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি।

প্রসঙ্গত, এরইমধ্যে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তাতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে।

জুলাই সনদের খসড়ায় উল্লেখ করা হয়, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হওয়া গেছে। তবে সব দল সব বিষয়ে একমত হয়নি, কোনও কোনও দল কোনো কোনো সুপারিশের বিষয়ে আপত্তি জানিয়েছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪